, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেরানীগঞ্জসহ সারাদেশে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​আনন্দঘন পরিবেশে লায়ন্স ১৯১৭ সালে ৭ই জুন প্রতিষ্টিত হয় জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহানের সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন হত্যা বন্ধ চায় বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস খুনিরা মহাসুখে, খাচ্ছে, ঘুরছে, সেলফি তুলছে! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ স্টারলিংক সেবা চালু বাংলাদেশ!

কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৭৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদসহ অন্যান্য সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) এবং মো. আব্দুর রহমান (২৯)। তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জনপ্রিয়

কেরানীগঞ্জসহ সারাদেশে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ

কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬